ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

মে ১৩, ২০২৬, ০২:৪৫ পিএম

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। 

বুধবার দুপুরে কেন্দ্রটির ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে কর্মকর্তা ও কর্মচারীরা বুফে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা কয়েকজন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান।

দগ্ধরা সবাই বিদ্যুৎকেন্দ্রের কর্মরত কর্মকর্তা ও কর্মচারী। আহতদের মধ্যে রয়েছেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে মুখ, হাত ও পা দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষার পর কার শরীর কত শতাংশ পুড়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এএন

Link copied!