ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে আইডিইবির সভাপতি মিনারুল, সম্পাদক মনজূর

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ১৩, ২০২৬, ০৩:৩৪ পিএম

দিনাজপুরে আইডিইবির সভাপতি মিনারুল, সম্পাদক মনজূর

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়েছে। প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিঃ মো. নুরুল হুদা এই ফলাফল ঘোষণা করেন।

নতুন কমিটিতে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান সভাপতি এবং দিনাজপুর চেম্বারের পরিচালক ও জেলা বিএনপির নেতা মনজূর মুর্শেদ সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. মাসুদ রানা ও মো. সাজিউল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হিসেবে মো. হাবিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক জি এন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হাসান, চাকুরী বিষয়ক সম্পাদক মো. মোমিন এবং দপ্তর সম্পাদক মো. ফরহাদ আলী। জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে মো. হুমায়ুন কবির এবং মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক পদে আরজুমান লায়লা নির্বাচিত হয়েছেন।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে মো. আফসার ও মো. জাহাঙ্গীর আলমসহ ২১ জন এবং কাউন্সিলর হিসেবে মো. মতিউর রহমান ও লুৎফুল হুদা চৌধুরীসহ ৮ জন নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিঃ মো. মোজাফ্ফর হোসেন ও ইঞ্জিঃ রবীন্দ্র নাথ রায়।

জেএইচআর

Link copied!