তারিকুল সরকার, হাকিমপুর (দিনাজপুর)
মে ১৩, ২০২৬, ০৪:১৬ পিএম
দিনাজপুরের হাকিমপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ৬ মামলার আসামি মেহেদী হাসান ওরফে চুষনিকে (৩৪) গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাকিমপুর (হিলি) পৌর শহরের মধ্যবাসুদেবপুর মাঠপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। হাকিমপুর থানার একটি ডাকাতি প্রস্তুতির মামলা এবং একটি পুরনো মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ওরফে চুষনির বিরুদ্ধে বিভিন্ন জেলায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা, বগুড়ার শিবগঞ্জ থানা এবং হাকিমপুর থানাসহ বিভিন্ন থানায় মোট ৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে কঠোর পুলিশি পাহারায় দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর