ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারে সাফল্য, পুরস্কৃত হলেন জিএমপি কর্মকর্তারা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ১৩, ২০২৬, ০৪:২১ পিএম

মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারে সাফল্য, পুরস্কৃত হলেন জিএমপি কর্মকর্তারা

মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

বুধবার এক অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে সফলতার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

জিএমপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক তিনটি বড় অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে:

কোনাবাড়ী থানা: এই ইউনিটের অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

সদর থানা: বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

কাশিমপুর থানা: এই থানার অভিযানে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ডিসি (ক্রাইম) নর্থ, এসি (ক্রাইম)-সদর জোন এবং সদর, কোনাবাড়ী ও কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

পুলিশ কমিশনারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদক ও সন্ত্রাস দমনে তাদের এই কঠোর অবস্থান এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!