পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
মে ১৪, ২০২৬, ০১:২১ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সোনারগাঁয়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সোনারগাঁয়ের এশিয়ান সড়কের জামপুর ইউনিয়নস্থ মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনায় তিনি নিহত হন।
তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার মাসদাইর এলাকায়।
জানা যায়, তিনি আজ সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল আড়াইহাজারের গোপালদী ভূমি অফিসে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে দায়িত্ব পালন করেছিলেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এএন