ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খোকসায় খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, দুটি স্কেভেটরে আগুন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০২:২৫ পিএম

খোকসায় খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, দুটি স্কেভেটরে আগুন

কুষ্টিয়ার খোকসায় চলমান খাল খনন প্রকল্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় দুইটি চলন্ত স্কেভেটর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাঁচজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাতে হেলিপট খানপুর এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত এ হামলা চালায়।

জানা যায়, গত ১৬ এপ্রিল খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় ২ হাজার ৫০০ মিটার খাল খনন কাজের উদ্বোধন করেন আইনমন্ত্রী। প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে গত রাতে হেলিপট খানপুর এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা দুইটি চলন্ত স্কেভেটর থামিয়ে চালকসহ পাঁচজন কর্মীকে মারধর করে। পরে তারা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মোবাইল ফোন ও প্রয়োজনীয় যন্ত্রাংশও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

খবর পেয়ে খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে খোকসা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা পরিদর্শনে এসে কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজিবুল ইসলাম বলেন, গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ মুখোশধারী একদল দুর্বৃত্ত শ্রমিকদের ওপর হামলা চালায়। তারা মোবাইল ফোন, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ছিনিয়ে নেয় এবং স্কেভেটরে আগুন ধরিয়ে দেয়।

খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর বলেন, এ প্রকল্পের কাজে কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। আরও দুই দিনের মধ্যেই খনন কাজ সম্পন্ন করা সম্ভব হতো। কিন্তু দুইটি স্কেভেটরে আগুন দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এএন

Link copied!