ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে বিজিবির অভিযানে ১৬ দিনে কোটি টাকার মাদক জব্দ

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

মে ১৪, ২০২৬, ০২:৩০ পিএম

মহেশপুরে বিজিবির অভিযানে ১৬ দিনে কোটি টাকার মাদক জব্দ

মহেশপুর সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ২৮ এপ্রিল থেকে ১৩ মে ২০২৬ পর্যন্ত মাত্র ১৬ দিনে পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট ১৫টি পৃথক অপারেশনে বিভিন্ন বিওপির সদস্যরা সীমান্তজুড়ে অবিরাম অভিযান পরিচালনা করেন।

এসব অভিযানে জব্দকৃত মাদক ও চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ৪৩৩ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিল, ২৭৭ বোতল বিভিন্ন ভারতীয় মাদক সিরাপ (ইস্কাফ, ওয়ান্সারেক্স ও কোডিন ফসফেট), ১,২৯৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫,৬০০ পিসেরও বেশি বিভিন্ন চোরাচালানী ওষুধ, ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন গহনা ও কসমেটিকস সামগ্রী এবং ১টি মোটরসাইকেল। জব্দকৃত মালামালের মধ্যে শুধু নথিভুক্ত সিজার মূল্যই দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।

একই সময়কালে অবৈধ সীমান্ত পারাপার রোধে পরিচালিত অভিযানে মোট ২৩ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০ জন বাংলাদেশি নাগরিক, যারা ফরিদপুর, যশোর, খুলনা, পিরোজপুর ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার বাসিন্দা এবং ৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

আটককৃত ভারতীয়দের মধ্যে নয়া দিল্লির অলংকার থানার তাম্মু নগর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (৭০) ও তাঁর পুত্র মোঃ শফিকুল (৩৫) বিশেষভাবে উল্লেখযোগ্য। আটককৃত সকলকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক ও চোরাচালানী মালামাল সংশ্লিষ্ট থানায় যথাযথ মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, মহেশপুর সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে আমাদের সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ধারাবাহিক এই অভিযানগুলো প্রমাণ করে যে ৫৮ বিজিবি সীমান্ত সুরক্ষায় কোনো আপস করে না। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, বিজিবির এই ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামালের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং থানা পুলিশ বিজিবির সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।

এএন

Link copied!