ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০৩:৩৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই জন ওয়ারেন্টভুক্ত এবং এক জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামিসহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবলা, হাজী শাহাব উদ্দিন এবং সজিব। তারা সবাই সিদ্ধিরগঞ্জ এলাকার স্থায়ী বাসিন্দা। পুলিশ জানায়, এদের মধ্যে দুই জনের বিরুদ্ধে আদালতের সিআর ওয়ারেন্ট ছিল এবং অন্য জন বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!