ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

মে ১৪, ২০২৬, ০৪:৩০ পিএম

ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি কলেজটি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে প্রো-ভিসির সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও উলিপুর মহিলা কলেজের সভাপতি শফিকুল ইসলাম বেবু। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ফুলবাড়ী ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল মান্নান মুকুল এবং অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় কলেজ রোভার স্কাউট দল প্রো-ভিসিকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশের উচ্চ শিক্ষার প্রস্তুতি ও করণীয়: একটি সমীক্ষা’ শীর্ষক গবেষণার অংশ হিসেবে এই কলেজটি পরিদর্শন করেন প্রো-ভিসি। গবেষণার তথ্য সংগ্রহের জন্য এই কলেজের ৪২ জন শিক্ষার্থীকে নমুনা হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রফেসর লুৎফর রহমান সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তথ্য সংগ্রহ প্রক্রিয়ার সার্বিক খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, এই গবেষণার মাধ্যমে দেশের উচ্চ শিক্ষার দুর্বল দিকগুলো চিহ্নিত করা সম্ভব হবে। আমাদের উচ্চ শিক্ষা পরিকাঠামো কেমন হওয়া উচিত এবং শিক্ষার্থীদের শ্রমবাজারের উপযোগী করে কীভাবে গড়ে তোলা যায়, তা নির্ধারণে এই সমীক্ষা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গবেষণার ফলাফল উচ্চ শিক্ষা কাঠামো ঢেলে সাজাতে বিশেষ সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!