ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে প্রথম ব্লাড ব্যাংকের উদ্বোধন

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মে ১৪, ২০২৬, ০৪:৫০ পিএম

মাদারীপুরে প্রথম ব্লাড ব্যাংকের উদ্বোধন

মাদারীপুর জেলার চিকিৎসাসেবা এক নতুন মাইলফলক স্পর্শ করল। মুমূর্ষু রোগীদের রক্তের অভাব মেটাতে মাদারীপুর সদর হাসপাতালে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জেলার প্রথম ব্লাড ব্যাংক। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন পরিবার’-এর ঐকান্তিক প্রচেষ্টায় এই ব্লাড ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জরুরি প্রয়োজনে রক্ত না পেয়ে আর কাউকে যেন প্রাণ হারাতে না হয়, সেই লক্ষ্যেই এই ব্লাড ব্যাংক কাজ করবে। এমন মানবিক উদ্যোগে শামিল হওয়ার জন্য তিনি ‘বন্ধন পরিবার’কে সাধুবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আরজিন তন্বী, সিভিল সার্জন ডা. মো. শরীফুল আবেদীন কমল, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার, জেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ বৈদ্য নাদিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ।

জেলার প্রথম এই ব্লাড ব্যাংকটি স্থাপনের ফলে এখন থেকে জটিল অস্ত্রোপচার ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য জরুরি রক্ত সংগ্রহ অনেক সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক এবং ‘বন্ধন পরিবার’-এর কর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই উদ্যোগের ফলে জেলার স্বাস্থ্যসেবায় এক ইতিবাচক পরিবর্তন আসবে।

জেএইচআর

Link copied!