হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)
মে ১৪, ২০২৬, ০৫:৩৯ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব, ভেড়ামারার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের কর্মকালীন সময়ের সততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কর্মজীবন কামনা করেন।
উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রফিকুল ইসলাম তার বক্তব্যে ভেড়ামারার জনগণের আন্তরিকতা ও প্রশাসনের সহকর্মীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
জেএইচআর