ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

মে ১৪, ২০২৬, ০৫:৪৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের অংশ হিসেবে ছাদের আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এই ঢালাই কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদের দ্বিতীয় তলার একটি বড় অংশ দীর্ঘদিন ধরে টিন দিয়ে নির্মিত ছিল। টিনগুলো পুরনো ও ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলায় পানি জমে যেত। এর ফলে শত শত মুসল্লি নামাজ আদায়ে চরম ভোগান্তির শিকার হতেন। এই সমস্যা নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের অর্থায়নে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১ মে জুম্মার নামাজের পর জেলা প্রশাসক মো. রায়হান কবির মসজিদের এই পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেছিলেন। আজ দ্বিতীয় তলার ঢালাই কাজের সূচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। মসজিদের এই সংস্কার কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। মুসল্লিদের সুবিধাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মোস্তফা কন্ট্রাক্টর, স্থানীয় মুরুব্বী, মসজিদের ইমাম ও মোতাওয়াল্লীসহ এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। সংস্কার কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় মুসল্লিদের ভোগান্তি চিরতরে দূর হবে বলে আশা প্রকাশ করেছেন মসজিদ সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!