ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০৮:২২ পিএম

মির্জাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের সূচনা করেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, চলতি মৌসুমে মির্জাপুর উপজেলার কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে মোট ২ হাজার ২০৭ মেট্রিক টন ধান সরাসরি ক্রয় করা হবে। উদ্বোধনী দিনে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম এলাকার কৃষক ইসলাম ৩ টন ধান বিক্রির মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবি এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার হুমায়ুন কবীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ মিয়া প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ফলে তারা ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। এই সংগ্রহ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!