ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ

একে একে ঝরে গেল পরিবারের ৫ জনের প্রাণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০১:০৮ পিএম

একে একে ঝরে গেল পরিবারের ৫ জনের প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়মা (৩৫) মারা যান। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল।

এর ফলে এ ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচজনই মারা গেলেন।

এর আগে মারা যান সায়মার স্বামী কালাম (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে কথা (১০) ও মুন্নি (৭)। কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

ঘটনাটি ঘটে গত রোববার ফতুল্লার গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলায়। জানা যায়, বদ্ধ ঘরে গ্যাস জমে থাকায় কালাম সিগারেট জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে পুরো পরিবারটি গুরুতর দগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে সবাই মারা যান।

এম জি

Link copied!