ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর পর এবার ‘মোদি মহিষ’ ভাইরাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৩:০৩ পিএম

ট্রাম্প ও নেতানিয়াহুর পর এবার ‘মোদি মহিষ’ ভাইরাল

নারায়ণগঞ্জের পশুর খামারগুলোর আলোচনা যেন থামছেই না। কোরবানি ঈদকে সামনে রেখে সম্প্রতি ভাইরাল হওয়া ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ মহিষের পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অদ্ভুত বৈশিষ্ট্যের ‘মোদি মহিষ’। তবে নামের চেয়েও মহিষটি বেশি আলোচনায় এসেছে তার অস্বাভাবিক লম্বা ও সাদা দাড়ি এবং ভিন্ন রকম চেহারার কারণে।

বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে নারায়ণগঞ্জের স্থানীয় একটি খামারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে আছে লম্বা সাদা দাড়ি, যা সহজেই দর্শনার্থীদের নজর কাড়ছে। এই ‘মোদি মহিষ’কে একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

খামার কর্তৃপক্ষ জানায়, শুরুতে এই মহিষটির নির্দিষ্ট কোনো নাম রাখা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মজার আলোচনা শুরু হয়। অনেকেই মহিষটির লম্বা সাদা দাড়ি ও চেহারার অবয়বের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। পরবর্তীতে অনলাইন জরিপের মাধ্যমে মজার ছলেই এর নাম রাখা হয় ‘মোদি’।

আসন্ন ঈদুল আজহা ঘিরে ভিন্নধর্মী নামের এসব পশু নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এর আগে নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া এগ্রো ফার্মে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো দেখতে একটি মহিষ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এরপর আলোচনায় আসে ক্ষ্যাপাটে স্বভাবের মহিষ ‘নেতানিয়াহু’। 

এরই ধারাবাহিকতায় এবার নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হলো সাদা দাড়িওয়ালা মহিষ ‘মোদি’। ঈদের আগে আরও নতুন কোনো খামারি পশু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় কি না, তা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।

জেএইচআর

Link copied!