ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ১৬, ২০২৬, ০৪:৫১ পিএম

বরিশালে আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছে সরকার।

শনিবার সকাল ১০টায় বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন ও মো. আহসান হাবীব এবং জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!