ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কর্ণফুলী ড্রাই ডকে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ০৭:০৯ পিএম

কর্ণফুলী ড্রাই ডকে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী

চট্টগ্রামের শিল্প ও নৌখাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী। শনিবার সকালে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা, চলমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা ঘুরে দেখেন।

পরিদর্শনকারী প্রতিমন্ত্রীরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা কর্ণফুলী ড্রাই ডকে পৌঁছে প্রতিষ্ঠানটির জেটি, বিভিন্ন অবকাঠামো, নির্মাণাধীন প্রকল্প এবং কারিগরি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ড্রাই ডকের সক্ষমতা, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীদের অবহিত করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের নৌ ও শিল্পখাতের উন্নয়নে কর্ণফুলী ড্রাই ডকের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এএন

Link copied!