ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

আট বছরের মধ্যে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ১১:২৯ পিএম

আট বছরের মধ্যে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হবে

বাংলাদেশে আগামী আট বছরের মধ্যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের সবাইকে তালিকাভুক্ত করা হবে এবং আগামী জুলাই থেকে ধাপে ধাপে ভাতা কার্যক্রমের আওতায় আনা হবে।

শনিবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি জনগণকে বাস্তবমুখী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবারকে স্বাবলম্বী করতেই সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে।

তিনি জানান, ফ্যামিলি কার্ডের আওতায় উপকারভোগীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। বছরে এই সহায়তার পরিমাণ দাঁড়াবে ৩০ হাজার টাকা। এতে নারীরা আর্থিকভাবে আরও সক্ষম হবেন বলে মন্তব্য করেন তিনি।

উপস্থিত নারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই সহায়তা তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে এবং পরিবার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে নতুন ধরনের ওষুধ এসেছে, যা প্রসববেদনা নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং স্বাভাবিক প্রসবের সুযোগ বাড়াবে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ধৈর্য ধরে চিকিৎসাসেবা গ্রহণ করতে হবে এবং সরকার দেশের সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত এবং বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এম জি

Link copied!