ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মে ১৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. বাবুল মিয়া (৬২) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বড়দল গ্রামের সোনাফর মিয়ার পুত্র বাবুল মিয়া (৬২) বড়দল পূর্বপাড়া গ্রামের সোবহান মুন্সীর পুত্র হাবিবুর রহমানের (৬০) কাছে গত ২০-২৫ দিন আগে ধান কাটার মজুরী বাবদ ১০ হাজার টাকা পাওনা ছিলেন।

রোববার সকাল পৌনে ৯টার দিকে বাবুল মিয়া ধান ভাঙানোর মেশিনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং তার পুত্র সিরাজুল ইসলাম (২৪) পাশের ধানক্ষেতে ধান কাটছিলেন। এ সময় সিরাজুল তার ক্ষেতের পাশ দিয়ে হাবিবুর রহমানকে যেতে দেখে বাবার পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুরের সঙ্গে থাকা বাদশাহ্ মিয়ার পুত্র সাদ্দাম (২৫), হুজু মিয়ার পুত্র মোস্তাকিম (৩৫) ও মোজাকিম (২৬) সিরাজুলকে মারধর করতে থাকে।

এ দৃশ্য দেখে বাবুল মিয়া তার পুত্র সিরাজুলকে বাঁচাতে দৌড়ে এগিয়ে এলে সাদ্দাম গংরা তাকে নিচে ফেলে এলোপাতাড়ি মারধর করে। পরে পিতা-পুত্রের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকিমকে আটক করা হয়েছে।

এএন

Link copied!