ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মে ১৭, ২০২৬, ০৭:৩৬ পিএম

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে চিলমারী উপজেলার ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে উলিপুর উপজেলার খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

অপরদিকে, বালিকা বিভাগের ফাইনালে কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রৌমারী উপজেলার বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদ-ই-খোদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন।

এ সময় জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলায় বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতা হন বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাফিয়া আক্তার এবং সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন হেমেরকুটি বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া আক্তার। এছাড়া বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজ্জাদুর রহমান এবং সেরা খেলোয়াড় হন খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত।

এএন

Link copied!