ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাওরাঞ্চলে পর্যটন নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ সুপার মিজানুর রহমান

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

মে ১৭, ২০২৬, ০৮:৩২ পিএম

হাওরাঞ্চলে পর্যটন নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ সুপার মিজানুর রহমান

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে জেলা পুলিশ। পর্যটকদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বালিখলা ঘাট পরিদর্শনে যান পুলিশ সুপার।

এ সময় জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে পর্যটন নিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, হাওরাঞ্চলে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে নৌযান চলাচল, ঘাট এলাকায় শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে ঘাট এলাকায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হাওরভিত্তিক পর্যটনের বিকাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের আস্থা আরও বাড়বে।

এএন

Link copied!