ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
তনু হত্যা মামলায় নতুন মোড়

ডিএনএ পরীক্ষায় ৩ নয়, ৪ পুরুষের তথ্য পাওয়া গেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০১:২৩ এএম

ডিএনএ পরীক্ষায় ৩ নয়, ৪ পুরুষের তথ্য পাওয়া গেছে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনায় আরও এক পুরুষের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার রাতে তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে তিনজন পুরুষের শুক্রাণুর তথ্য পাওয়া গেলেও এবার নতুন করে আরেকজনের রক্তের নমুনা শনাক্ত হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন তথ্য পাওয়ার পর সন্দেহভাজন আরও কয়েকজনের ডিএনএ মিলিয়ে দেখা হবে। ইতোমধ্যে তিন সন্দেহভাজনের নমুনা সংগ্রহের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, আলামতের বিভিন্ন অংশে তিনজন ভিন্ন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। এছাড়া একটি কাপড়ে থাকা রক্তের নমুনা থেকে আলাদা আরেকজনের ডিএনএ শনাক্ত হয়েছে, যার সঙ্গে আগের নমুনাগুলোর মিল নেই।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন তনুর বাবা।

এম জি

Link copied!