ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দুই দিনের বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী কালিয়াকৈরের বটতলা সড়ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ১১:২০ এএম

দুই দিনের বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী কালিয়াকৈরের বটতলা সড়ক

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লী বিদ্যুৎ দিঘীরপাড় বটতলা এলাকার সড়ক টানা দুই দিনের বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক ও স্থানীয় মানুষ যাতায়াত করলেও বর্তমানে কাদাপানি ও খানাখন্দে চলাচল চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যায়। এবারের টানা বর্ষণে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কর্মস্থলে যেতে গিয়ে পোশাকশ্রমিকদের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক সময় মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফকরু হোসাইন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সড়কটি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজের ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।”

এএন

Link copied!