ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাংনীতে একদিনের ব্যবধানে আবারও বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০২:১৯ পিএম

গাংনীতে একদিনের ব্যবধানে আবারও বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বাবলু মিয়ার একটি মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। ভুক্তভোগী বাবলু মিয়া জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতেও দোকানের কাজ শেষ করে বাড়ি ফিরে যান বাবলু মিয়া। এরপর রাতের কোনো এক সময়ে আঁধারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি দেওয়া চিরকুটটি রেখে যায়। সকালে দোকান খোলার আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি বস্তু দুটি দেখতে পেয়ে বাবলু মিয়াকে জানান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

ভুক্তভোগী বাবলু মিয়া জানান, এর আগেও তাঁকে ৪ থেকে ৫ বার চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি মে মাসের ৩ তারিখে উপজেলার চরগোয়ালগ্রাম, ৬ মে তেতুলবাড়িয়া এবং সর্বশেষ ১৭ মে হাড়াভাঙ্গা গ্রাম থেকেও একই ধরনের বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

জেএইচআর

Link copied!