ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রীপুরে পাটক্ষেতে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ১৮, ২০২৬, ০৫:৩৩ পিএম

শ্রীপুরে পাটক্ষেতে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া (ঘূর্ণিপাড়া) গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী আকবর মন্ডল (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

সোমবার সকালে পাটক্ষেতে কাজ করার সময় এই হামলার ঘটনা ঘটে। নিহত আলী আকবর মন্ডল উপজেলার মাশালিয়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব চলছিল। এর জেরে সকালে আলী আকবর পাটক্ষেতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বিশেষ করে দুই হাত ও দুই পায়ে ধারালো অস্ত্রের একাধিক কোপ এবং হাড় ভাঙার আঘাত ছিল বলে জানা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত আলী আকবর মন্ডল বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ নাকি সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব কাজ করেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া জানান, ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ছাড়া এলাকায় বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান তিনি।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!