ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ১৮, ২০২৬, ০৭:১৩ পিএম

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 

রোববার দিবাগত রাতে ওই ইউনিয়নের বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।

নিহত জান্নাত বেগমের স্বামী আব্বাস খান আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। স্বজনরা জানান, গত দেড় বছর ধরে জান্নাত বেগমের সাথে তাঁর কোনো যোগাযোগ ছিল না।

বাড়ির লোকজন জানান, মাদকাসক্ত রাকিব মাদক কেনার টাকার জন্য প্রায় সময়ই তাঁর মাকে অত্যাচার করতেন। ঘটনার দিন রাতেও তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে রাকিব তাঁর মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যান। এতে গুরুতর অসুস্থ হয়ে জান্নাত বেগম সেখানেই পড়ে থাকেন এবং একপর্যায়ে মারা যান। পরে সকালে ছেলে রাকিব এসে নাটক সাজিয়ে তাঁর মা অসুস্থ হয়ে মারা গেছেন বলে ডাক-চিৎকার করতে থাকেন।

একপর্যায়ে বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাইকে আটক করে।

মৃত জান্নাত বেগমের ভাই মিলন ও এলাকাবাসী এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন। সন্তানের হাতে মায়ের খুনের এই ঘটনায় তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষী মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

জেএইচআর

Link copied!