ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫টি গার্ডার ভেঙে গেছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৭:১৯ পিএম

নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫টি গার্ডার ভেঙে গেছে

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু’র পাঁচটি গার্ডার ভেঙে পড়েছে। রোববার দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে গার্ডারগুলো ভেঙে পড়ে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম। সোমবার সকালে সরেজমিনে পরিদর্শনে গেলে তিনি এই তথ্য জানান।

স্থানীয় বাসিন্দাদের মতে, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার গার্ডার ভেঙে পড়ায় সেতুটি চালু হওয়ার ক্ষেত্রে নতুন করে জটিলতা তৈরি হলো। এর আগেও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সেতুটির গার্ডার ভেঙে পড়েছিল।

নদী পাড়ের গড়কাটি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, সেতুটি কবে চালু হবে, সেই অপেক্ষার যেন শেষ নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি পাঁচটি গার্ডার ভেঙে নদীর পানিতে তলিয়ে গেছে। সবাই বলাবলি করছে ঝড়ে নাকি গার্ডার ভেঙে গেছে। আমার নদীর তীরের টং দোকানটি ঝড়ে ভাঙল না, অথচ এত মজবুত একটি সেতুর গার্ডার কীভাবে ভেঙে পড়ল, তা বুঝলাম না।

নদী তীরে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন আক্ষেপ প্রকাশ করে বলেন, একটি সেতুর জন্য এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষা। সেতুটির নির্মাণকাজ শেষ হলে এ এলাকার আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটত। জনস্বার্থে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন দ্রুত এই সেতুটির নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেন, সেই দাবি জানান তিনি।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেছি পাঁচটি গার্ডার ভেঙে পড়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাতের ঝড়ে এই ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, সেতুটির অসম্পূর্ণ নির্মাণকাজ শেষ করতে সম্প্রতি পুনরায় দরপত্র (রি-টেন্ডার) আহ্বান করা হয়েছে। এখন নতুন করে পাঁচটি গার্ডার ভেঙে পড়ায় আবার জটিলতা দেখা দিল। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে ৮৬ কোটি টাকা ব্যয়ে যাদুকাটা নদীতে ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। তমা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও পরবর্তীতে দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ পর্যন্ত কাজ সম্পূর্ণ না করেই তারা চলে যায়।

জেএইচআর

Link copied!