ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
গাকৃবি উপাচার্য

প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতায় প্রযুক্তি-নির্ভর দক্ষ মানবসম্পদের বিকল্প নেই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৭:৩১ পিএম

প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতায় প্রযুক্তি-নির্ভর দক্ষ মানবসম্পদের বিকল্প নেই

স্বচ্ছ ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা এবং প্রযুক্তি নির্ভর কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘ই-জিপি, ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থাপনা’ বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৪ মে শুরু হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পাঁচ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে সরকারি ক্রয় ব্যবস্থাপনা, আর্থিক ডাটা ও ডিজিটাল প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০code ও ২০০৮-এর গুরুত্বপূর্ণ পরিবর্তন, উন্নত দরপত্র ব্যবস্থাপনা, সরাসরি ক্রয় পদ্ধতি, রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ), ই-জিপি কার্যক্রম, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) প্রস্তুতকরণ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। পাশাপাশি ট্যাক্স ও ভ্যাট পূর্ণাঙ্গ প্রক্রিয়া, আর্থিক জবাবদিহিতা ও ইভ্যালুয়েশন বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের প্রতিটি সেশন শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান যাচাইয়ের জন্য মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা বিষয়ক বই বিতরণ করা হয়।

সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে প্রযুক্তি-নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। ই-জিপি, ট্যাক্স ও ভ্যাট বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা ও গবেষণায় নয়, প্রশাসনিক আধুনিকায়ন ও দক্ষতা উন্নয়নেও একটি উদাহরণ তৈরি করতে চায়।

আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফরাদ। আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোসাম্মৎ শারমিন আক্তার শশীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিপিটিইউ-এর সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ও আইকিউএসি-র পরামর্শক মো. আবুল হারিছ এবং ডিপিটিসি রিট প্রজেক্টের সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. মোস্তাফিজুর রহমান খান।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারী কর্মকর্তারা এ ধরনের সময়োপযোগী ও বাস্তবমুখী প্রশিক্ষণ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!