ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরজু গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৬:৩০ পিএম

মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরজু গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ ফার্নিচার ব্যবসায়ী আরজু আহম্মেদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।  

রোববার (৭ জুন) রাতে মিরপুর মডেল থানার প্রশিকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার সেলিম আহমেদের ছেলে শাফিন আহমেদ সোহান এবং ভোলার লালমোহন থানার আবুল কালামের ছেলে মফিজুল ইসলাম আরজু আহম্মেদ।

মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মিরপুর-২ এলাকার এইচ ব্লকে রাস্তার পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ৫টি পলিথিন ব্যাগ থেকে ২০০ পিস করে মোট ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

পুলিশ আরও জানায়, শাফিন চট্টগ্রাম থেকে ইয়াবা এনে আরজুর কাছে সরবরাহ করতেন এবং আরজু ফার্নিচার ব্যবসার আড়ালে এসব ইয়াবা বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এম জি

Link copied!