ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
তথ্যমন্ত্রী

ইতিহাস সঠিকভাবে কথা বললে বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০৫:৫৭ পিএম

ইতিহাস সঠিকভাবে কথা বললে বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্রচিন্তার ভিত্তি এ দেশের জনগণের অভিজ্ঞতা ও সংগ্রাম। কোনো কৃত্রিম বা ধার করা বয়ান দিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জনগণের তৈরি ইতিহাস ও রাজনৈতিক বয়ানই সব ধরনের বিকৃত প্রচেষ্টাকে প্রতিহত করবে এবং গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করবে।

তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, অতীতে কিছু শক্তি রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছিল। তবে জনগণের আন্দোলন ও ইতিহাসের বাস্তবতা সেই প্রচেষ্টা ব্যর্থ করেছে।

তিনি মন্তব্য করেন, ইতিহাস যখন প্রকৃত সত্য প্রকাশ করে, তখন বিকৃতকারীরা টিকতে পারে না এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রতীকীভাবে ‘হেলিকপ্টারে পালানো’র উদাহরণ টেনে তিনি বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ নিজস্ব ইতিহাস, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতেই একটি স্বতন্ত্র জাতিসত্তা গড়ে তুলেছে। এই পরিচয়ের জন্য বাইরে গিয়ে কোনো সনদের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের জন্য সার্ককে আরও কার্যকর করা জরুরি এবং জাতিসংঘ কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও অর্থনীতিবিদরা, যারা জাতীয় ঐক্য, গণতন্ত্র ও রাষ্ট্র পুনর্গঠনের বিষয়ে মতামত দেন।

এএন

Link copied!