ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ঝড়ে উপড়ে পড়ল গাছ

আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৭:৫২ পিএম

আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে সড়কের ওপর বিশাল গাছ উপড়ে পড়ে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে দীর্ঘ দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় গাছটি সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন এলাকার ওপর দিয়ে আচমকা দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি বয়ে যায়। 

ঝড়ের তাণ্ডবে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ গৌহাট রোড এলাকায় একটি বড় গাছ উপড়ে সরাসরি প্রধান সড়কের ওপর আছড়ে পড়ে। সৌভাগ্যবশত গাছটি যখন উপড়ে পড়ে, তখন নিচে কোনো যানবাহন বা পথচারী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাছটি সড়কের ওপর পড়ে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় মুন্সিগঞ্জ হাসপাতাল মোড় থেকে শুরু করে কৃষ্ণপুর পর্যন্ত সড়কের দুই পাশে বাস, ট্রাক, হিউম্যান হলারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। আকস্মিক এই অচলাবস্থায় নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

canনিউজ পাওয়ার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। বিকেল ৫টা থেকে শুরু করে প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাছটি সড়ক থেকে সম্পূর্ণ অপসারণ করা হয়। এরপরই ওই সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরপরই তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। জনসাধারণের সাময়িক ভোগান্তি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাস্তাটি আবার সচল করা সম্ভব হয়েছে।

জেএইচআর

Link copied!