ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পর্নোগ্রাফি মামলায় নাটোরে গ্রেপ্তার ১

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৮:০৮ পিএম

পর্নোগ্রাফি মামলায় নাটোরে গ্রেপ্তার ১

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি আইনের এক মামলায় মাওলানা মিরাজ আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতান আহমেদের ছেলে। সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে মিরাজ আহমেদের বিরুদ্ধে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

জেএইচআর

Link copied!