ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে এক যুবকের কারাদণ্ড

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মে ১৯, ২০২৬, ১০:৪৩ এএম

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে এক যুবকের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অপরাধে আব্দুর রশিদ (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের লিটন হোসেনের ছেলে আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। পরে ওই ভেজাল দুধ ও ননি ওঠানো নিম্নমানের দুধ মিশ্রণ করে চিলিং সেন্টারে সংরক্ষণ করতেন। এরপর সেগুলো ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। সয়াবিন তেল (কোয়ালিটি), কস্টিক সোডা ও চিনি মিশিয়ে এসব ভেজাল দুধ তৈরি করা হতো।

ভাঙ্গুড়ায় গত এক বছরে অন্তত ১০ জন নকল দুধ কারবারিকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় এনএসআইয়ের সহযোগিতায় সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় লিটনের ফ্যাক্টরি থেকে ১০০ লিটার সয়াবিন তেল (কোয়ালিটি) জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এবং থানার এসআই এরশাদ আলী উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এএন

Link copied!