ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মে ১৯, ২০২৬, ০১:০৪ পিএম

ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ ভূমি দখল করে একজন ব্যক্তি লাভবান হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমরা যে কোনো দখল পুনরুদ্ধার করতে চাই, কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, কাগজ যার, জমি তার। বর্তমান সরকার ভূমি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এখানে ছাত্রছাত্রীদের যুক্ত করা হয়েছে। তারাও এখান থেকে শিক্ষাগ্রহণ করবে। আগামী দিনে তারাই তো নেতৃত্ব দেবে।

পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৯টি স্টল পরিদর্শন করেন এবং আগতদের ভূমিসেবা সহজভাবে প্রদান করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জজ কোর্টের পিপি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ভূমিসেবা র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই প্রতিপাদ্যে তিনদিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হচ্ছে এবং নিকটস্থ ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতিতে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমিসেবা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

এএন

Link copied!