ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মে ১৯, ২০২৬, ০২:২৩ পিএম

রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এবং ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’। 

মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা ও ভূমি সেবা সপ্তাহ চলবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই ভূমি সেবা মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ নুর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মানিক এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনায় এখন আমূল পরিবর্তন এসেছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ কোনো প্রকার ভোগান্তি ছাড়াই স্পটেই বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলা চত্বরে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের স্টল স্থাপন করা হয়েছে, যেখানে মেলা চলাকালীন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনলাইন খতিয়ান, ই-নামজারি ও দাখিলা সংক্রান্ত সেবা সরাসরি প্রদান করা হচ্ছে।

জেএইচআর

Link copied!