ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে স্বচ্ছতা ও জনভোগান্তি কমানোর প্রত্যয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ১৯, ২০২৬, ০৩:৪১ পিএম

কর্ণফুলীতে স্বচ্ছতা ও জনভোগান্তি কমানোর প্রত্যয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। 

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় নাগরিকেরা এক ছাদের নিচে বিভিন্ন ধরনের আধুনিক ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে কাজ চলছে। এই ভূমিসেবা মেলা সেই উদ্যোগকে আরও ত্বরান্বিত করবে। ডিজিটাল ভূমিসেবার ফলে দালাল চক্রের দৌরাত্ম্য কমবে, সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং সরকারি সেবার প্রতি সবার আস্থা বাড়বে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও জবাবদিহি নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই মেলার আয়োজন। তিনি সবাইকে মেলায় অংশ নিয়ে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানান।

মেলায় ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে কর রেজিস্ট্রেশন ও ভুল সংশোধনের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি মেলা চত্বরে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে, যেখানে সেবাগ্রহীতারা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন।

মেলায় আসা সেবাগ্রহীতা মোহাম্মদ সালাহউদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, এক জায়গায় এত ধরনের ভূমিসেবা পাওয়ায় সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন। বিশেষ করে অনলাইন সেবা ও সরাসরি পরামর্শের সুযোগ মানুষের ভোগান্তি অনেক কমিয়ে দিয়েছে।

জেএইচআর

Link copied!