ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভূমিসেবা সহজে দিতে ডিজিটাল উদ্যোগ, দেশব্যাপী মেলার উদ্বোধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৯, ২০২৬, ০৪:০৪ পিএম

ভূমিসেবা সহজে দিতে ডিজিটাল উদ্যোগ, দেশব্যাপী মেলার উদ্বোধন

ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই দ্রুত সেবা পাবেন, যার ফলে দুর্নীতি ও অযথা ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে রাজধানীর ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে এই মেলার কার্যক্রম চালুর ঘোষণা দেন।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলা এই মেলার মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া। মেলার অংশ হিসেবে সেবাগ্রহীতাদের মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশিত সহজপাঠ্য ও স্বয়ংসম্পূর্ণ বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ বিতরণ করা হয়।

কেন্দ্রীয় উদ্বোধনের পর রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে স্থানীয় পর্যায়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এটি কেবল শুরু, পর্যায়ক্রমে আরও কার্যকর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা হবে। জনগণের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অফিসকে আরও সক্রিয়, স্বচ্ছ ও গতিশীল হতে হবে।

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!