ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাগুরায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ১৯, ২০২৬, ০৪:২৬ পিএম

মাগুরায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।

মঙ্গলবার জেলা প্রশাসন মাগুরার আয়োজনে এই মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা কৃষি অফিসের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় বক্তারা ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জানানো হয়, ভূমিসেবা ডিজিটাল হওয়ায় সাধারণ মানুষের সময় ও ভোগান্তি অনেক কমেছে। এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারির আবেদন ও খতিয়ান সংগ্রহ করা সম্ভব হচ্ছে। জনগণকে এসব আধুনিক সেবা সম্পর্কে সচেতন করতে ভূমিসেবা মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে তাৎক্ষণিক তথ্যসেবা, পরামর্শ ও অনলাইন সেবা প্রদান করা হচ্ছে।

অন্যদিকে জেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষিজমি সংরক্ষণ, সঠিক ভূমি রেকর্ড বজায় রাখা এবং কৃষকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় সঠিক ভূমি তথ্য এবং ডিজিটাল সেবার গুরুত্ব দিন দিন বাড়ছে।

তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন সাধারণ মানুষের জন্য বিভিন্ন তথ্যসেবা ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!