ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মে ১৯, ২০২৬, ০৪:২৯ পিএম

নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জেলা পর্যায়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, মেলায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত স্টলগুলো থেকে ভূমি সংক্রান্ত নানা আধুনিক সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অনলাইনে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ ও স্পটে ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন ডিজিটাল সেবা। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একযোগে একই ধরনের সেবা প্রদান করা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

জেএইচআর

Link copied!