ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নরসিংদীতে ৩ দিনব্যাপী স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

মে ১৯, ২০২৬, ০৪:৩৮ পিএম

নরসিংদীতে ৩ দিনব্যাপী স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীতেও শুরু হয়েছে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৬’। 

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত জেলার ৬টি উপজেলা ভূমিসেবাসহ পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে একযোগে উদযাপিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উদ্বোধন শেষে সংশ্লিষ্ট বুথগুলোর মাধ্যমে ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করেন সেবা প্রত্যাশীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরদার এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে, হয়রানি কমাতে এবং এই কাজে দক্ষতা ও গতিশীলতা আনতেই ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত কল সেন্টারের মাধ্যমে অনলাইন এবং ডাকযোগে ভূমিসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব নতুন অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলোকে জনগণের দোরগোড়ায় পরিচিত করাতে এবারের ভূমিসেবা সপ্তাহে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!