ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মে ১৯, ২০২৬, ০৪:৫২ পিএম

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জিমনেসিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

উদ্বোধন শেষে জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, মেলায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের প্রায় ২০টি স্টল বসানো হয়েছে। রাঙ্গামাটির সাধারণ মানুষ এই মেলায় এসে কোনো ভোগান্তি ছাড়াই খাজনা পরিশোধ এবং বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। মেলা উপলক্ষে এক ছাদের নিচে সব ধরনের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা প্রত্যাশীরা।

জেএইচআর

Link copied!