এম এ মান্নান, চৌগাছা (যশোর)
মে ১৯, ২০২৬, ০৫:৩৬ পিএম
যশোরের চৌগাছায় স্কাউট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ স্কাউটস চৌগাছা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস চৌগাছা উপজেলা শাখার কমিশনার ও যশোর জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর জেলা স্কাউটসের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ এবং চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্কাউটসের সম্পাদক আশাদুল ইসলামসহ চৌগাছা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও স্কাউট শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সভায় উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
জেএইচআর