ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

মে ১৯, ২০২৬, ০৬:৩৪ পিএম

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের পৃথক দুটি অভিযানে ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, প্রথম অভিযানে বালিয়াকান্দি থানাধীন বড় ঘি কমলা গ্রামের মৃত মনোয়ার মণ্ডলের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৭)-এর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে দ্বিতীয় অভিযানে একই থানার বেরুলী গ্রামের সবদাল জোয়ার্দ্দারের ছেলে মো. আমিরুল ইসলাম (৩৯)-এর বসতঘরে অভিযান চালানো হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!