ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়ার জিয়াউল হক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ২০, ২০২৬, ১১:৪৯ এএম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়ার জিয়াউল হক

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া থানার ওসি জিয়াউল হক। মঙ্গলবার অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি জিয়াউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।”

তিনি আরও বলেন, “এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র কর্মকর্তার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে পটিয়া থানার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, বিভিন্ন থানায় দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পটিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন জিয়াউল হক।

এএন

Link copied!