ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মে ২০, ২০২৬, ০৩:১৩ পিএম

গুরুদাসপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

নাটোরের গুরুদাসপুরে চলতি বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ওসি এলএসডি আমিনুল ইসলাম।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গুরুদাসপুর উপজেলায় ২ হাজার ৬০১ মেট্রিক টন চাল এবং ৫৪০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ওমর আলী শেখ, পিআইও আমিনুর রশীদ এবং চালকল মালিক সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন মাস্টার।

বক্তারা জানান, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। সম্পূর্ণ স্বচ্ছতা ও নিয়ম মেনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!