ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুমিল্লায় ডিবি সেজে গরু ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৮

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মে ২০, ২০২৬, ০৪:৪৭ পিএম

কুমিল্লায় ডিবি সেজে গরু ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৮

কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের পোশাক ও ছদ্মবেশ ধারণ করে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডিবি লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে বরুড়া থানাধীন খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর গ্রামের একটি পারিবারিক কবরস্থানের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের তত্ত্বাবধানে এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলেন- পটুয়াখালীর দশমিনার মো. খলিলুর রহমান (৪৯), বরিশালের আগৈলঝারার মো. সুমন মোল্লা (৪১), পটুয়াখালীর বাউফলের মো. হারুন মল্লিক (৪৬), বরগুনার আমতলীর মো. মাহতাব হোসেন মৃধা (৩৮), ভোলার তজমুদ্দিনের আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), পটুয়াখালীর দশমিনার মো. সোহাগ রানা (৪৫) ও মো. মোশারফ মেলকার (৪৬) এবং পটুয়াখালীর রাঙ্গাবালীর মো. নুরুল হক (৪৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি ‘DB’ লেখা কোটি (জ্যাকেট), ১টি হ্যান্ডকাফ ও দুটি চাবি, ১টি নীল রঙের লেজার লাইট, ১টি স্টিলের ম্যাজিক স্টিক, ১টি হাতুড়ি, ১টি চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র এবং ২টি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় বরুড়া থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পলাতক অন্য সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ও মাইক্রোবাস ব্যবহার করে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গরু ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!