ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
হাসনাত আব্দুল্লাহ

জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে লাল কার্ড দেখাবে মানুষ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:৫৬ পিএম

জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে লাল কার্ড দেখাবে মানুষ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে চায় তার দল।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন। তবে বিএনপি জনগণের সেই রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে এনসিপি কাজ করে যাবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ডিজেল কার্ডের নামে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি “জাস্টিস কার্ড” চালুর দাবি জানান।

সরকার জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হলে মানুষ “লাল কার্ড” দেখাবে বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, সরকার ইতোমধ্যে “হলুদ কার্ড” পেয়েছে, সামনে “লাল কার্ড”ও দেখতে হতে পারে।

নাঙ্গলকোট উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

এম জি

Link copied!