ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নরসিংদীতে ‘ইত‍্যাদি’র অনুষ্ঠানস্থলে শতাধিক মোবাইল চুরি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:১৭ এএম

নরসিংদীতে ‘ইত‍্যাদি’র অনুষ্ঠানস্থলে শতাধিক মোবাইল চুরি

নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং চলাকালে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় চরম বিশৃঙ্খলা ও ঠেলাঠেলির সুযোগ নিয়ে সংঘবদ্ধ পকেটমার চক্র এসব চুরি সংঘটিত করে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা থাকলেও প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পাসধারী নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়। এই সুযোগে একটি সংঘবদ্ধ চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা ছিল। তবে পাস ছাড়াই আরও কয়েক হাজার বহিরাগত ব্যক্তি পুলিশের বাধা উপেক্ষা করে এবং প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করলে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ অন্তত সাতজন কর্মরত গণমাধ্যমকর্মীর দামি স্মার্টফোন চুরি হয়ে যায়। এ ছাড়া জেলা প্রশাসনের এক কর্মচারীসহ বহু দর্শক মোবাইল হারানোর অভিযোগ করেন। পরবর্তীতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে শত শত পাসধারী অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, “প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় প্রশাসনের অব্যবস্থাপনায় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। ভেতরে ঢোকার পর দেখি আমার মোবাইলটি নেই।”

জেএইচআর

Link copied!