ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০১:৫১ এএম

নারায়ণগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্টিল কারখানার ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় সিএসআরএম স্টিল রি-রোলিং মিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, পুরোনো লোহা গলানোর সময় ভাট্টিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ফুলকি ছিটকে পড়ে চার শ্রমিক আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

কারখানার কর্মকর্তা পাভেল জানান, বিস্ফোরণের পরপরই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনাটি প্রথমে তাদের জানানো হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।

এম জি

Link copied!