ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মে ২১, ২০২৬, ০৪:২৩ পিএম

বাংলাদেশ নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

দেশসেবা ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে শপথ গ্রহণ করেছেন এ–২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক।

বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত নৌবাহিনীর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিএনএস শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নৌবাহিনীর এ–২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও অন্যান্য বিষয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন। নারী নাবিকদের মধ্যে মোছা. মারিয়া আক্তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল সক্ষমতা ও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আনুগত্য ও দায়িত্ববোধের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, “দেশমাতৃকার সুরক্ষা ও জনগণের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।”

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!